ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

admin
নভেম্বর ৬, ২০১৭ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

রাজধানীর বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মো. নাসিম, বয়স ২৩ বছর।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মধ্য বাড্ডার পোস্ট অফিস গলিতে এ হত্যাকণ্ড ঘটে বলে জানা গেছে।

এ ব্যাপারে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, সকালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে বেলা পৌনে ১১টার দিকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মো. নাসিম রাজধানীর মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

বিডি-প্রতিদিন

স/মা