ঢাকাশনিবার , ৫ নভেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে নৌকার বিজয়

abu naser
নভেম্বর ৫, ২০২২ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে নৌকার বিজয়

 

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল পেয়েছে ১৪ হাজার ৮৭৮ ভোট।

শান্তিপূর্ণ পরিবেশের মধ্যেদিয়ে শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

বিজয়ী লাবু চৌধুরী সদ্যপ্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে। গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এ আসনে মোট ৩ লাখ ৮ হাজার ৪৭২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮৩ হাজার ৬৯০ জন। ভোটের হার ২৬ দশমিক ২৭ শতাংশ।