ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

nayem ahmed
আগস্ট ২৫, ২০১৯ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চমকনিউজডটকম” নিউজপোর্টালে ‘ব্যাংকের পিয়ন থেকে কোটিপতি’ শিরোনামে প্রকাশিত নিউজের জানিয়েছেন মহসিন আলম রিটন।

তিনি এক প্রতিবাদলিপিতে বলেন, প্রকাশিত নিউজটি মিথ্যা বানোয়াট এবং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদটিতে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এর কোন ভিত্তি নেই। মাদকের আসামি ছিনতায়ের ঘটনাটি সম্পুর্ন বানোয়াট।

তিনি এক প্রতিবাদলিপিতে বলেন, প্রকাশিত নিউজটি মিথ্যা বানোয়াট এবং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদটিতে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এর কোন ভিত্তি নেই। মাদকের আসামি ছিনতায়ের ঘটনাটি সম্পুর্ন বানোয়াট।

ঈদ উল আযহার নামাজের পর মাদকের বিরুদ্ধে এলাকাবাসীদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। এই বিষয়টি নিয়ে ঈদের পরদিন ১৩ আগষ্ট এলাকাবাসী মুক্তিযুদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে সনমানিয়া ইউনিয়নের চেয়ারম্যানকে সভাপতি করে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেছেন।

মাদক বিরোধী সমাবেশে মুক্তিযোদ্ধাসহ অনেকেই মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন।এই সমাবেশে মাদক সেবন কারি ও মাদক ব্যবসায়ীদের পৃষ্টপোশক জাহিদ হোসেন, মোশারফ,রুবেল, সোহাগ, দুলাল,মুহিদ,নাসিম সহ কিছু সংখ্যক মাদক ব্যবসায়ীদের নিয়ে বক্তব্য রাখা হয়েছে। এই সমাবেশে আমি নিজেও বক্তব্য রাখি।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বক্তব্য দেয়ার কারনে আমাকে সমাজে হেয় করতে এই ঘটনাটি সাজানো হয়েছে।চর সনমানিয়া উত্তর পাড়ার তাইজুদ্দিনের পুত্র যুবদলের সাধারন সম্পাদক ও গাড়ি জালাও পোড়া মামলার আসামি আব্দুল্লাহ আল মামুন, মাদক ব্যবসায়ী মোশারফের চাচা তানজির আহমেদ প্রধান ছাত্রদল নেতা ও মাদক ব্যবসায়ীদের পৃষ্টপোশক ও খাদক জাহিদ হোসেনের বোনজামাই আদম ব্যবসায়ী জসিম উদ্দিন উল্লেখিত মাদক ব্যবসায়ীদের পক্ষনিয়ে আমার সম্পর্কে ভুল তথ্য দিয়ে সাংবাদিককে প্রভাবিত করেছে।আমাকে ব্যাবসায়িক ও সামাজিক ভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে তারা।

ব্যবসায়ী হিসেবে এলাকায় আমার বেশ সুনাম রয়েছে। আমি প্রতিবছর আমদানি রপ্তানি সরবরাহ কারি ও সিএনএফ ব্যবসার উপর সরকারকে ভ্যাট-টেক্স দিয়ে থাকি। আমি প্রতি বছর এলাকার গরিব-অসহায় মানুষ, বিভিন্ন মসজিদ এবং এতিমখানায় সাহায্য সহযোগিতা করে থাকি। তাই এ ধরণের সংবাদ প্রকাশ করে আমার মানের হানি করায় সাংবাদিকদেরকে সরেজমিনে তদন্ত করে আসল সত্য প্রকাশের আহবান জানাচ্ছি।

মহসিন আলম রিটন এর প্রতিবাদলিপির ভিত্তিতে সরেজমিনে তদন্তে করে মহসিন আলম রিটন এর বিরুদ্ধে আনিত অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি,ঘটনাটি পুরোই মিথ্যা বানোয়াট ও সাজানো।রাজনৈতিক প্রতিহিংসায় রিটনকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে জনসমক্ষে হেয় করতে এ ঘটনাটি পুরোপুরি সাজানো হয়েছে।