সৃষ্টিশীলদের নিয়ে সংগঠন বৃত্তের বাহিরে এর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
বাদশা আলম ,শেরপুর(বগুড়া) ।। বগুড়ার শেরপুরে বিভিন্ন পেশার সৃষ্টিশীল মানুষদের নিয়ে সামাজিক সংগঠন ‘বৃত্তের বাহিরে’ ঈদ পরবর্তী বিশেষ আলোচনা অনুষ্ঠান শুক্রবার (১০ জুন) বিকেল ৫:৩০ মিনিটে প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা রেজা করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জাহীদ সারওয়ার খান।
আরও বক্তব্য রাখেন আব্দুল ওয়াহেদ প্রাক্তন শিক্ষক পল্লী-উন্নয়ন একাডেমি ল্যাব:স্কুল এন্ড কলেজ,বগুড়া, রুহুল আমিন,সত্বাধিকারী রুহুল আইটি, রেজওয়ানুল হক রাজন ,সত্বাধিকারী শেরপুর প্লাজা,সংগীতশিল্পী আরাফাত রহমান, যন্ত্রসংগীত শিল্পী মো: ফখরুল ইসলাম,ফটোগ্রাফার এহসানুল হক নাইম,।
কবি মুসান্না হাবিব এর সঞ্চালনায় সহকারী অধ্যাপক মো: আব্দুল হান্নান স্বরচিত কবিতা পাঠ করেন ও আবৃত্তিকার ইফতেখার আলম ফরহাদ স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
সৃস্টিশীল মানুষ তার গতানুগতিক জীবন কৌশলের বাহিরে আলাদা এক জীবনের সন্ধান পান। সেখানে তার ভাললাগা ও সফলতা নিহিত থাকে যেখানে মানুষ স্ব-স্ব ক্ষেত্রে সফলতা লাভ করে। এটাই মানুষের নিজের বৃত্তের বাহিরের কাজ। আর এসব সফল মানুষদের নিয়ে একটি সংগঠন ‘বৃত্তের বাহিরে’ এর জন্ম লাভ করে।
স/এষ্

