নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার দোহারে আইন অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে পদ্মা নদী থেকে প্রায় নয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসন সূত্র জানায়,
শনিবার সকাল থেকেই উপজেলার মৈনট ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় নদীর বিভিন্ন স্থান থেকে মা ইলিশ ধরার জন্য ব্যবহার কৃত প্রায় নয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং আগুনে পুড়িয়ে ধংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরুল হাসান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা (অ.দ.) আব্দুল মান্নান, কুতুবপুর নৌ- পুলিশ ফাড়ির ইনর্চাজ ফরহাদ হোসেন প্রমুখ।
স/মা

