ঢাকায় ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সম্মেলন
নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার গুলশান থানার ১৮ নং ওয়ার্ড জাতীয়তাবাদী কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাম্প মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

গুলশান থানা কৃষকদলের আহব্বায়ক এস এম সোহাগের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার।
গুলশান থানা কৃষকদলের সদস্য সচিব রাহুল বিশ্বাসের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের আহবায়ক আসজাদুল আরিশ ডল, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ জামাল কামাল মোল্যা, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি মোঃ শরিফ উদ্দিন জুয়েল, বিএনপি নেতা এসএম মামুন প্রমূখ।
কর্মী সম্মেলনে, সবাই এক হয়ে বিএনপিকে শক্তিশালী করার আহব্বান জানান বক্তারা।

