ঢাকাশনিবার , ১৪ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল-২০১৭ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

admin
অক্টোবর ১৪, ২০১৭ ৬:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল-২০১৭ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ শুক্রবার ১৪ নভেম্বর ২০১৭ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল-২০১৭ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান। বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীনবরণ অনুষ্ঠানের আহ্বায়ক ও বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, কোষাধ্যক্ষ জনাব হামিদুল হক খান, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডীন অধ্যাপক রফিকুল ইসলাম, প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক এম সামছুল আলম, এলাইড হেলথ সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. আহমেদ ইসমাইল মুস্তাফা,মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীনঅধ্যাপক এ এম এম হামিদুর রহমান, প্রফেসর ড. মোস্তফা কামাল, ডীন (স্থায়ী ক্যাম্পাস),পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. গোলাম মওলা চৌধুরী ও রেজিস্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক।

দেশপ্রেমের চেতনাকে বুকে ধারন করে ঊজ্জ্বল ভবিষ্যত গঠনের দৃঢ় প্রত্যয়ে বিশ^বিদ্যালয়ের বিশাল সবুজ মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচী শুরু হয়।
দিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল বাস র‌্যালী, আলোচনা অনুষ্ঠান, ক্লাব কার্নিভাল, বৃক্ষরোপন, সেলিব্রেটি শো, খেলাধূলা, ফান ইভেন্টস, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সবুর খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারি ও অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা, সমর্থন, আকুণ্ঠ ভালবাসা ও অবদানের ফলেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে। তিনি আগামীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এক নম্বর অবস্থানে দেখার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, এ লক্ষ্য অর্জনে গুনগত শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। তিনি আরো বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি জ্ঞানে দক্ষএবং ক্রীড়ামনস্ক দক্ষমানব সম্পদ ও উদ্যক্তা তৈরী করা এবং সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স/মা