ঢাকাসোমবার , ১৭ অক্টোবর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জেলা পরিষদ নির্বাচন: ফরিদপুরে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী সাহাদৎ হোসেন

abu naser
অক্টোবর ১৭, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

জেলা পরিষদ নির্বাচন: ফরিদপুরে বিজয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী সাহাদৎ হোসেন

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর:
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের অর্থ সম্পাদক ও স্বতন্ত্রপ্রার্থী মো. শাহাদাৎ হোসেন ৬২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ফারুক হোসেন পেয়েছেন ৫৪০ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) শাহাদাৎ হোসেনকে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করা হয়। এ নির্বাচনে বিজয়ী হওয়ায় মো. শাহাদাৎ হোসেনকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিলেন ১১৮১ জন। ভোট কাস্ট হয় ১১৬৭ টি। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার গণমাধ্যমকে জানান, নির্বাচনকে ঘিরে র‌্যাব, পুলিশ, আনসার ও বিজিবির চার স্তরের নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ জুডিশিয়াল স্ট্রাইকিং ফোর্স কাজ করে। কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি প্রশাসনের এ কর্মকর্তার।