ঢাকাসোমবার , ১০ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

উত্তরা ওপেন স্কাউট গ্রুপের শীতবস্ত্র বিতরণ

চমক নিউজ মফস্বল বিভাগ
জানুয়ারি ১০, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

উত্তরা ওপেন স্কাউট গ্রুপের শীতবস্ত্র বিতরণ

তাছলিমা শাহনূর : প্রচন্ড শীতে যখন দেশ কাঁপছে, তখন গোটাকয়েক মানুষ ছাড়া- বিশেষ করে খোলা আকাশের নিচে বসবাস করা সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, গৃহহীন ও চরাঞ্চলের মানুষগুলো প্রচন্ড শীতে কষ্ট পায়। তখন সমাজের কিছু সংখ্যক মানুষ তাদের সাধ্যমতো এগিয়ে আসে।

বাংলাদেশের উত্তরাঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছুসংখ্যক শীতার্ত মানুষগুলোকে উষ্ণতা ছড়িয়ে দিতে স্বনামধন্য ও সুসংগঠিত “উত্তরা ওপেন স্কাউট গ্রুপ” এর লিডার, পিএস ধারী স্কাউট ও রোভার দল শীতবস্ত্র বিতরণের কার্যক্রমকে হাতে নেয় এবং বাস্তবায়ন করে।

গত ৮/০১/২০২২ রোজ শনিবার, জামালপুর জেলার, দেওয়ানগঞ্জ উপজেলার, চিকাজানী ইউনিয়নের দূর্গম খোলাবাড়ী চরে ” উত্তরা ওপেন স্কাউট গ্রুপ” ৫০টির ও বেশি আসহায় চরবাসী পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।

সকাল ১০টায় “চর মাগুরী হাট দাখিল মাদ্রাসা” মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি , বাংলাদেশ স্কাউটস, জামালপুর জেলা রোভারের সম্পাদক, উত্তরা ওপেন স্কাউট গ্রুপের রোভার লিডার ও পাঁচজন রোভার স্কাউট সহ এলাকাবাসী। একটি শান্তিপূর্ণ ও সুশৃংখল পরিবেশে “উত্তরা ওপেন স্কাউট” গ্রুপ এর শীতবস্ত্র কার্যক্রম সুসম্পন্ন হয়।

স/এষ্