ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন সোসাইটি ফর ইনসফোর্সমেন্ট অব বেসিক রাইটস।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হেমায়েত উদ্দীন।

বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নতুনবার্তা পত্রিকার সম্পাদক ইউসুফ আহমেদ তুহিন, সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

সভায় শাবান মাহমুদ বলেন, বর্তমান সময়ে একটি কুচক্রি মহল সাংবাদিকদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। এরই ধারাবাহিকতায় সাংবাদিক নির্যাতন ও হত্যা চলছে।

তিনি ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

একই সঙ্গে আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে ওই দিন সারা দেশের সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাবে মানবপ্রাচীর তৈরি করা হবে প্রয়োজনে রাজপথ অবরোধ করা হবে।

স/শা