ঢাকাবুধবার , ১৩ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আবাসিক ভবন বানিজ্যিকীকরণ করায় ১০ লাখ টাকা জরিমানা


ডিসেম্বর ১৩, ২০১৭ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

আবাসিকে বানিজ্যিকীকরণ করায় দুইটি গেস্ট হাউজ ও একটি রেস্টুরেন্ট সিলগালার পাশাপাশি দশ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার বনানীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)`র ভ্রাম্যমান আদালত কর্তৃক পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অথরাইজড অফিসার মো. আদিলুজ্জামান এর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বনানীর এফ-ব্লকের ১১ নং রোডের ৫২ ও ৫৮ নং প্লটে অননুমোদিতভাবে একই মালিকের দুইটি গেস্ট হাউজ পরিচালনার দায়ে উভয় গেস্ট হাউজের জন্য ০৫ (পাঁচ) লক্ষ করে মোট ১০ (দশ) লক্ষ টাকা জরিমানা করা হয়। ৫২ নং প্লটের গেস্ট হাউজের ১৪ টি কক্ষ এবং ৫৮ নং প্লটের গেস্ট হাউজের ১২ টি কক্ষ সিলগালা করে দেয় রাজউক কর্তৃক পরিচালিত টাস্কফোর্স এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে নিজ উদ্যেগে অবৈধ স্থাপনা অপসারণের জন্য মুচলেকা নেওয়া হয়।

বনানীর সি-ব্লকের ০৬ নং রোডের ৮১ নং প্লটে আবাসিকের পরিবর্তে বাণিজ্যিক ব্যবহারের কারণে ‘সাবারো রেস্টুরেন্ট’ নামক একটি রেস্তোরার পানি ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে রাজউক এর সহকারী অথরাইজড অফিসার মাকিদ এহসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স/শা