ঢাকাশনিবার , ১০ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আনন্দ টিভি’র সংবাদ সম্মেলন


মার্চ ১০, ২০১৮ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

সুস্থ ধারার বিনোদন ও বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের অঙ্গীকার নিয়ে ১১ মার্চ শুভ উদ্বোধন হতে যাচ্ছে আনন্দ টিভি’র। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সন্ধ্যায় এই টিভির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন করবেন স্বরারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । খবরের পেছনের খবর ও নতুন কিছু সৃষ্টির উদ্দেশ্য এই চ্যানেল ঘরে ঘরে যাবে।
ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম বলেন, আমরা নগর জীবনের সাথে গ্রামবাংলার প্রত্যন্ত এলাকার খবরকে অগ্রাধিকার দেবো।
আনন্দ টিভির চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস আনন্দ টিভি’র সৃষ্টিসুখের উল্লাসে সকল শ্রেণী-পেশার মানুষকে পাশে থাকার আহ্বান জানান।
এ উপলক্ষে আনন্দ টিভির নিজস্ব ভবনে আজ দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবস্থাপনা পরিচালক নরুল ইসলাম। আনন্দ টিভির চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব নিউজ শামসুল হক বসুনিয়া, হেড অব মার্কেটিং আরিফুর রহমান, চিফ নিউজ এডিটর রাশেদুল ইসলাম বিপ্লব, ক্রাইম চিফ আনিসুর রহমান সাব্বিরসহ বিভিন্ন বিভাগের কলা-কুশলীরা।

স/মা