আটিগ্রাম ইউ,পি নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন এস.এম.দুলাল হোসেন
কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এলাকায় ব্যাপক জনসমাগম শুরু করে দিয়েছেন নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এস.এম.দুলাল হোসেন।
এছাড়াও তিনি আটিগ্রাম ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও সেবামূলক কাজের সাথে সর্বদাই যুক্ত আছেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে আটিগ্রাম ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামে আলী হোসেনের বাড়িতে ইউপি নির্বাচনকে ঘিরে এই উঠান বৈঠকের আয়োজন করে এস.এম.দুলাল হোসেন।
উক্ত উঠান বৈঠক আলোচনায় তিনি নৌকা প্রতীকের প্রার্থীতা ঘোষনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। তিনি আরো বলেন আমি সাধারণ সস্পাদক পদ পাবার পর থেকে আটিগ্রাম ইউনিয়নের পাড়া মহল্লা, গ্রাম এবং প্রতিটি ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামীগের সংগঠনকে সুসংগঠিত করেছি তার প্রমাণ বর্তমান প্রতিটি ওয়ার্ড সদস্য নবায়ন এবং প্রতিটি ওয়ার্ড কমিটি শত শত লোক নিয়ে কমিটি গঠন করেছি। আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে আটিগ্রাম ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়বো এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনকে আরো শক্তিশালি করে তুলবো।
উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুৎফর রহমান (লুথু) সহ সভাপতি মানিকঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ।
আরো উপস্থিত ছিলেনঃ আনোয়ার হোসন ফকির সহ- সভাপতি আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ আলী হোসেন সহ-সাধারণ আটিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ, দেওয়ান আব্দুর রহমান সাবেক ইউ,পি সদস্য ৬নং ওয়ার্ড, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সস্পাদক মোঃ শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৈয়ব আলী, এ আব্দুল কাদের ৩নং ইউ,পি সদস্য, আরিফুল ইসলাম ৬নং ইউ,পি সদস্য, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু রঞ্জন সূত্রধর, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সস্পাদক সেলিম রেজা, আটিগ্রাম ইউনিয়ন শ্রমিক পরিবহন লীগের সভাপতি রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, মহিলা আরেনুকা বেগম, শাহিনা আক্তার, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু রঞ্জন সূত্রধর তিনি বলেন অন্যান্য ইউনিয়নের তুলনায় আমরা নানারকম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন বলেন, দুলাল করোনা মহামারিসহ বন্যা কবলিত মানুষের জন্য ব্যাপক কাজ করেছেন। তাই আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে যৌথ মতবিনিময় সভায় এস.এম দুলাল হোসেনকে নৌকা প্রতীকে মনোনয়ন দিতে জোর দাবি জানাবো।
বিভিন্নরকম উন্নয়নমূলক কাজে আমরা সবসময় দুলালকেই কাছে পাই। একমাত্র দুলালই চেয়ারম্যান হওয়ার যোগ্য নৌকা পাওয়ার যোগ্য। সে(দুলাল) সবসময় আমাদের খোঁজখবর রাখে।

