ঢাকাবুধবার , ২৩ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক টিআইবি’র স্বতন্ত্র সদস্য প্রতিনিধি নির্বাচিত

admin
আগস্ট ২৩, ২০১৭ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিষ্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক টিআইবি’র স্বতন্ত্র সদস্য প্রতিনিধি নির্বাচিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির রেজিষ্ট্রার অধ্যাপক ড. প্রকৌশলী এ.কে.এম. ফজলুল হক আগামী দুই বছরের জন্য ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টি আইবি) এর সাধারন অধিবেশনের জন্য স্বতন্ত্র সদস্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অধ্যাপক ড. প্রকৌশলী এ কে এম ফজলুল হক নভেম্বর ০১, ২০১৩ তারিখ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিষ্ট্রারের দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইলেট্রনিক্স সোসাইটিরও নির্বাচিত সভাপতি। তিনি ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টি আইবি) এর আজীবন সদস্য।

ইতোপূর্বে তিনি পরমানু শক্তি কমিশনের ঢাকা কেন্দ্রের পরিচালক ও এক্সিলারেটর ফেসিলিটিজ বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি পরমানু শক্তি কমিশনে তেত্রিশ বছরের গবেষণার অভিজ্ঞতা সম্পন্ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ ও ইলেক্ট্রনিকস্ বিভাগের ফিলিপস রিসার্চ ফেলো এর দায়িত্ব পালন করেন। তিনি পিএইচ ডি, এম ফিল ও মাস্টার্স এর থিসিস নিয়মিত তত্ত্বাবধান করে আসছেন।

তিনি প্রকৌশলীদের পেশাজীবি সংগঠন ‘ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারস্ অব বাংলাদেশ’এর ২০১১-২০১২ এবং ২০১৩-২০১৪ এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হন। ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইলেক্ট্রনিক্স্ সোসাইটির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ এবং ২০১১ সালে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহ-সভপাতির দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে ‘এশিয়ান কমিটি ফর ফিউচার এক্সিলারেটর’ এর সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।

তিনি ১৯৫৩ সালে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পাটিরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

স/মা