ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কাব্য পিরিতি

admin
আগস্ট ১, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

কাব্য পিরিতি

–রাহুল রাজ

চোখের জলে প্রেমের কাব্য, স্মৃতির পাতায় লেখা,

দুজন আজ দুই প্রান্তে, বুকে জমা কত ব্যথা।

 

অভিমানের ভেলায় ভেসে, বিদ্ধ দুজনে অভিযোগের তীরে,

কেউ কাউকে পায় না খুঁজে, হাজার লোকের ভিড়ে।

 

চার চোখে বোনা রঙিন স্বপ্ন ছিঁড়েছে অজুহাতে,

দুজনই পোড়ে প্রেমের আগুনে, গোপনে গভীর রাতে।

 

বুকের পিঞ্জরে পোষা আছে অতীতের যত রাগ,

হৃদয়ের গভীরে ছলনার কালিতে লেগেছে কত দাগ।

 

দিন যায়, রাত ফেরে, বার যায়, আসে বার,

প্রিয়সী ফেরে না—এও জানি না, এখন সে কার।

 

পুরো মন জুড়ে যে ছিল গভীরে,

আজ সে ফেরে শুধু হাহাকারে।

 

পেয়ে হারালে ব্যথা বেশি লাগে,

জানা কথা, তবু বুঝিনি আগে।

 

প্রেমের মিলনে ভালোবাসা কমে,

বিরহে সে প্রেম বাঁচে দমে দমে।

 

দুজনে আজও গোপনে খোঁজে হারানো প্রেমের স্মৃতি,

মায়ার টানে চোখের জলে লেখে কাব্য পিরিতি।