ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মাধবপুরের শিমূলঘরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

চমক নিউজ বার্তা কক্ষ
ডিসেম্বর ৫, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুরের শিমূলঘরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া

এম এ কাদের, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ।। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় মাধবপুরের শিমূলঘরে অনুষ্ঠিত হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল। শুক্রবার এশার নামাজ বাদ ছাতিয়াইন ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিল চলাকালে “আমিন… আমিন…” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে শিমূলঘর বিএনপি অফিসের পুরো প্রাঙ্গণ। নেতাকর্মীদের হৃদয়ছোঁয়া অংশগ্রহণে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও ভাবগম্ভীর।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কঠিন সময় অতিক্রম করছেন। তার সুস্থতা দেশের গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই নেত্রীর দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় তারা বিশেষ মোনাজাত করেন।

আয়োজকদের ভাষ্য— খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ ধরনের দোয়া-মিলাদ নিয়মিতভাবে আয়োজন করা হবে। ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নেত্রীপ্রতি তাদের গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও অঙ্গীকারের বহিঃপ্রকাশ ঘটান।

নেতারা আরও বলেন— “বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। তার সুস্থতা কামনায় আমাদের প্রার্থনা অব্যাহত থাকবে।”