ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ গেলো শিশুর

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ১১, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে শাপলা তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে প্রাণ গেলো শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রাম সদরের পাঁচগাছীতে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত শিশু মমিন ও তার সমবয়সী বন্ধুদের সাথে বাড়ির পাশে বিলে নৌকাতে করে শাপলা ফুল তুলতে যায়। এসময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে।

সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।