লালমনিরহাটের সিভিল সার্জন এর বিরুদ্ধে প্রেস ব্রিফিং
লালমনিরহাট প্রতিবেদক।। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকাল ১১ টায় লালমনিরহাট সিভিল সার্জন এর বিরুদ্ধে প্রেস ব্রিফিং করা হয়েছে।
লালমনিরহাট জেলার ৫ উপজেলায় অসংখ্য ডাক্তার পরিচয়ে মানুষ কে ভূল চিকিৎসা দিয়ে আসলেও রহস্য জনক কারনে। লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম। কোন পদক্ষেপ আজও নেয়নি। ওই সব ডাক্তার পরিচয় দিলেও তাদের বৈধ কোন ডাক্তারি কাগজপএ নাই। নামমাএ প্রশিক্ষণ নিয়ে। চেম্বার খুলে ডাক্তার সেজে সাধারণ জনগনকে ভূল চিকিৎসা দিয়ে আসছেন।
তাদের ভূল চিকিৎসায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্হ হয়েছে। এগুলোর সঠিক তদন্ত না হওয়ায়। সাধারণ মানুষ প্রতি মহুত্তে অপূরনীয় ক্ষতির শিকার হচ্ছে। অপরদিকে লালমনিরহাট সদর হাসপাতালের অসংখ্য অনিয়ম। স্টাফদের আচরণ খারাপসহ নানা অভিযোগ রয়েছে। সিভিল সার্জন এসব বিষয়ে আজও কোন পদক্ষেপ নেয়নি।
তথ্যের জন্য সিভিল সার্জন কে সাংবাদিক পরিচয় দিয়ে ফোন করা হলে। তিনি পরিচয় শুনেই ফোন কেটে দেয়। তিনি মন্তব্য করেন, দৈনিক সংগ্রাম, দৈনিক আমার দেশ, দৈনিক দিনকাল ও দৈনিক নয়াদিগন্ত জামায়াত ঘেষা মিডিয়া তাদের সাথে কথা বলতে রাজি না। তার এমন মন্তব্যে বিব্রত সাংবাদিকরা। । তিনি সাংবাদিকদের দায়িত্ব পালনে অসহযোগীতাসহ নানা অনিয়মের চিএ উপস্হাপন করা হয়েছে ।
প্রেস ব্রিফিং- এ । ওই দিন গোশালা বাজারে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন, জৈষ্ঠ সাংবাদিক মোঃ লাভলু শেখ। এছাড়াও গতকাল বুধবার দুপুর ১২ টায় লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য চাইতে গেলে ওই মেডিকেলের অফিস সহকারী মোঃ রুহুল আমিন তথ্য দিতে অসহযোগিতাসহ আচরণ খারাপ করেছে সাংবাদিকদের সাথে। প্রেস ব্রিফিং এ অবিলম্বে লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম ও অফিস সহকারী মোঃ রুহুল আমিনের সকল অনিয়ম ও দূনীর্তির তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ। তাদের বদলির দাবী জানানো হয়েছে।
স/এষ্

