ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অন্ধকার ঘরে বসে পড়েছে, আজ আলোয় ভাসছে তার নাম—জুই আক্তার

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১৩, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

অন্ধকার ঘরে বসে পড়েছে, আজ আলোয় ভাসছে তার নাম—জুই আক্তার

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে ।। ঠাকুরগাঁওয়ের সীমান্ত ঘেঁষা রানীশংকৈল উপজেলার এক নিভৃত গ্রাম বুড়িপুকুর। সেই গ্রামের ভাঙাচোরা এক কাঁচা ঘরে জুড়ে আছে এক পরিবারের শত সংগ্রামের গল্প। বাবা জাহাঙ্গীর আলম অসুস্থ, অসহায় ভ্যানচালক। মা পান্না বেগম গৃহিণী। অভাব ছিল নিত্যসঙ্গী। তবে আশ্চর্যজনকভাবে হার মানেনি তাঁদের স্বপ্ন। আর সেই স্বপ্নই এবার এসএসসি পরীক্ষায় রচনা করেছে এক নতুন ইতিহাস।

জুই আক্তার, এই পরিবারের একমাত্র মেয়ে, এবার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছেন। প্রতিকূলতা আর সীমাহীন দারিদ্র্যেও যে কেউ স্বপ্ন দেখতে পারে, তার জ্বলন্ত প্রমাণ জুই।

জানতে চাইলে জুই বলে, “ভালোভাবে কোচিং বা প্রাইভেট পড়ার সামর্থ্য ছিল না। তবুও চেষ্টা করেছি নিজের মতো করে। বাবার কষ্ট আর মায়ের স্বপ্ন—এই দুই-ই ছিল আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি ডাক্তার হতে চাই।”

জুইয়ের মা পান্না বেগমের চোখে পানি, কিন্তু মুখে হাসি—“আমি চাই, আমার মেয়ে মানুষ হোক। আমাদের মতো কষ্ট না করুক।”

বুড়িপুকুরের পাড়া-প্রতিবেশী, এমনকি স্থানীয় শিক্ষকরা বলছেন—জুই যেমন পরিশ্রমী, তেমনই বিনয়ী। জুইয়ের স্কুলের সহকারী শিক্ষক আখতারুজ্জামান বলেন, “জুইয়ের মধ্যে একাগ্রতা আছে। অভাবের সাথে লড়াই করেও সে যে ফলাফল করেছে, তা অনেকের পক্ষেই সম্ভব নয়।”

বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন—এই প্রতিভাবান মেয়েটির উচ্চশিক্ষার পথ কতদূর চলতে পারবে? সহানুভূতিশীল কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে হয়তো বদলে যেতে পারে জুইদের পুরো ভবিষ্যৎ।

জুইয়ের মতো হাজারো কিশোরী এখনো প্রতিদিন ঘর অন্ধকার থাকলেও স্বপ্ন দেখে। দরকার শুধু—a একটু সাহস, একটু সহানুভূতি, আর একটি সহযোগিতার হাত।