ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শ্রীমঙ্গলে অবৈধ ভাবে উত্তোলিত বালুসহ ট্রাক জব্দ, আটক ১

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৯, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গলে অবৈধ ভাবে উত্তোলিত বালুসহ ট্রাক জব্দ, আটক ১

সুভাষ দাশ তপন শ্রীমঙ্গল প্রতিনিধি ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ ভাবে উত্তোলিত বালুসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় অবৈধ বালু কারবারের সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) সুজন কান্তি পাল এর নেতৃত্ব পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ভুনবীর ইউনিয়নের আলীশারকুল এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলিত ১০০ ঘনফুট বালু ভর্তি একটি ট্রাক জব্দ করে। এসময় অবৈধ বালু কারবারের সাথে জড়িত সিন্দুরখাঁন ইউনিয়নের গুলগাঁও গ্রামের জহুর আলীর ছেলে মো. খলিল মিয়া (২১)-কে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি হইতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে আসছে একটি চক্র। এ চক্রের একজনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়েরর পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।