ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চার বছর পর যশোরে আবারো করোনা ভাইরাস, নারী আক্রান্ত

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৪, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

চার বছর পর যশোরে আবারো করোনা ভাইরাস, নারী আক্রান্ত

মনির হোসেন, বেনাপোল।। যশোরে দীর্ঘ চার বছর পর আবারও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এবার আক্রান্ত হয়েছেন ৫৫ বছর বয়সী এক নারী। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।

ঠান্ডা, কাশি ও জ্বর নিয়ে দুদিন আগে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ওই নারী। বৃহস্পতিবার ১২ জুন তার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা শনাক্ত হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে সেখানে না রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত।

এদিকে বুধবার ১১ জুন একই হাসপাতালে ভর্তি এক সন্দেহভাজন করোনা রোগীর নমুনা কিট সংকটে পরীক্ষা করা সম্ভব হয়নি। সুযোগ বুঝে তিনি হাসপাতাল ত্যাগ করে নিজ বাড়িতে চলে গেছেন। তার মাধ্যমে সমাজে নীরবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানা গেছে।

স/এস্