ঢাকাসোমবার , ২ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বগুড়ার শেরপুরে ব্র্যাক উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে ব্র্যাক উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।। বগুড়ার শেরপুরে বেসরকারী সংস্থা ব্র্যাক মাইক্রো ফাইনান্স(দাবি প্লাস) এর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য ব্র্যাক হাইব্রীড-১০ ধানের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (০২ জুন) বিকাল সাড়ে ৩টায় শেরপুর উপজেলার হামছায়াপুরস্থ এলাকায় ব্র্যাক এর কার্যালয় থেকে এ বীজ বিতরণ করে।

বিতরণকালে ব্র্যাক বগুড়া জেলা সমন্বয়ক বাবলি সুরাইয়া, ব্র্যাক মাইক্রো ফাইনান্স(দাবী প্লাস) এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. জহুরুল হাসান, ব্র্যাক সীডস শেরপুর শাখার টেরিটোরি সেলস অফিসার শফিকুল ইসলাম, ব্র্যাক মাইক্রো ফাইনান্স(দাবী প্লাস) এর এলাকা ব্যাবস্থাপক মো. জাফর ইসলাম, ব্র্যাক মাইক্রো ফাইনান্স এলাকা ব্যবস্থাপক জে এম রকিব হাসান, ব্র্যাক মাইক্রো ফাইনান্স এর শাখা ব্যবস্থাপক নন্দিনী বিন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে মাইক্রো ফাইনান্স(দাবি প্লাস) এর উদ্যোগে আমন মৌসুমে উপজেলার প্রান্তিক ২’শ জন কৃষকদের মাঝে বিনামূল্য ধানের বীজ বিতরণ করেন।

উল্লেখ্য, ব্র্যাক হাইব্রিড-১০ জাত একটি মধ্যম মেয়াদী হাইব্রিড ধান, এ ধানের বীজ বপন থেকে কর্তন পর্যন্ত ১১২-১১৫ দিনে ফসল, কান্ড শক্ত ও সহজে হেলে পড়েনা, জাতটি ব্লাস ও পাতা পোড়া রোগ সহনশীল, কান্ড পুরু ও শক্ত হওয়ায় গাছ ফড়িং পোকার আক্রমন সহনশীল, ধান চিকন, লম্বা ও ঝড়ে পড়েনা, একর প্রতি এ ধানের জাতে ৭০ থেকে ৮০মন ফলন ছাড়াও ভাত ঝরঝরে ও খেতে সুস্বাদু হয় বলে জানা গেছে।