ঢাকাসোমবার , ২ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সান্তাহারে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সান্তাহারে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, আদমদীঘি  ।। বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (২৭) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শহর ফাঁড়ির পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার সান্তাহার-নাটোর বাইপাস সড়কের সাইলোর পশ্চিম পাশে মালশন এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন জানায়, গত রোববার দিবাগত ভোর রাতে উপজেলার সান্তাহার-নাটোর বাইপাস সড়কের সাইলোর পশ্চমে মালশন এলাকায় সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দেন। এরপর সকালে উল্লেখিত স্থান থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) এর একটি টিম এসে তার মরদেহটি শনাক্ত করার কার্যক্রম চলছে। তবে সে দুর্ঘটনায় নিহত না তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে পরিচয় মিললে তার পরিবারের নিকট থেকে প্রকৃত কারণ জানা যাবে।