বাঘারপাড়ায় প্রকৌশলীকে লাঞ্চিত করায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ
বাঘারপাড়া (যশোর) ।। যশোরের বাঘারপাড়ায় উপজেলা নির্বাহী প্রকৌশলীকে লাঞ্চিত করায় দোষীদের বিরুদ্ধে বিচারের দাবিতে উপজেলা নিবার্হী অফিসারের দপ্তরে ঠিকাদাররা অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলার নয় জন ঠিকাদারের স্বক্ষরিত অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ চলমান রয়েছে। বিদ্যালয়ের ভবন নিমার্ণে জানালার কার্নিসের তলায় ঠিকাদারের অনুপস্থিতিতে মিস্ত্রি সহযোগীরা কতিপয় স্থানে বাঁশারে চটা দ্বারা ঢালাই সম্পাদনা করেছে এসংবাদ প্রচার হয়। ইতোমধ্যে বিষয়টি তদন্তধীন রয়েছে।
গত ২৮ এপ্রিল এলজিইডির উচ্চ পযার্রের একটি টিম সরেজমিন পরিদর্শনে উপস্থিত হলে খলশি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আক্তার হোসেন ও আহম্মদ সরদারের ছেলে কাশেম আলী পরিকল্পিতভাবে উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান ও পরিদর্শন টিমকে হুমকি ধামকী দিতে থাকে। এসময় নিমার্ণ কাজ বন্ধ রাখার হুমকী দেয়।
একাধিক ঠিকাদারদের সাথে কথা বলে জানা গেছে, কাজের মান খারাপ হলে অফিসের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তাই বলে কারোর সন্ত্রাসী কর্মকান্ড ও অশালীন আচরণ মেনে নেওয়া যায় না। ত্রুটি ভেবে সরকারি কাজে তাদের বাঁধা দেওয়ার একতিয়ার নেই।
উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান জানান, নানা প্রতিকূলতায় (জায়গা নির্বাচনে জটিলতা, পুরাতন ভবন অপসারণ,গাছ কাটা, ঠিকাদার পরিবর্তন) ২০২৫ সালের জানুয়ারি মাসে ৯৪ লক্ষ ৯১ হাজার টাকা ব্যায়ে খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজটি শুরু করা হয়। যেহেতু পিডিপি ৪ প্রকল্পটি জুন মাসে শেষ হবে।
কম সময়ে নির্মাণ কাজ শেষ করা ছিল কঠিন চ্যালেঞ্জ। মাত্র তিন মাসে ঠিকাদারকে দিয়ে তিন তলা বিল্ডিং এর মূল স্ট্রাকচারের কাজটি শেষ করা হয়েছে। কাজের কোয়ান্টিটি ও কোয়ালিটির ব্যাপারে কখনো আপোষ করিনি। কাজে যে স্থানে ত্রুটি মনে হয়েছে সেগুলো রেড মার্কিং করে দেয়া এবং ভেঙে দেওয়া হয়েছে। একশ্রেণির স্বার্থন্বেষী লোকের জন্য বিদ্যালয় ভবন নিমার্ণ কাজ থেমে যাচ্ছে।
উপজেলা নিবার্হী অফিসার শোভন সরকার জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকতার্কে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিকে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন এর নেতৃত্বে সাত সদস্যের একটি দল খলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

