ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
এপ্রিল ২৮, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সুভাষ দাশ তপন,শ্রীমঙ্গল প্রতিনিধি  ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। রোববার (২৭ এপ্রিল) শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের দক্ষিণ টুক গ্রাম থেকে মনসুর আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করে। এসময় আটক মনসুরের ঘর তল্লাশী করে তার ঘরে থাকা আলমারির ভিতর থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গাঁজাসহ গ্রেপ্তারকৃত মনসুর আহমেদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

স/এষ্