ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শ্রীমঙ্গলে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে আটক ২

চমক নিউজ বার্তা কক্ষ
মার্চ ১৫, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

শ্রীমঙ্গলে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে আটক ২

সুভাষ দাশ তপন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় বালু বহনকারী দুটি ট্রাক বালুসহ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু তালেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভাড়াউড়া এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুসহ ২টি ট্রাক জব্দ এবং দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় লামুয়া গ্রামের মনোয়ার মিয়ার ছেলে কাশিম মিয়া ও মাইজদিহী গ্রামের নইলস মিয়ার ছেলে মো. জমশেদ মিয়াকে গ্রেপ্তার করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদলতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, অবৈধ ভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড় থেকে সরকারি অনুমতি ব্যতীত চাষযোগ্য ভূমির উপরের স্তরের বালু মাটি কেটে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করছে। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদলতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।