ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চমক নিউজ বার্তা কক্ষ
মার্চ ৬, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শেরপুর(বগুড়া)প্রতিনিধি ।। বগুড়ার শেরপুরের ধুনটরোড এলাকায় বাস ও ট্রাকের চাপায় সুজন আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের নায়েব আলীর ছেলে সুজন আলী শেরপুর পৌর শহরের ধুনটমোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় মহাসড়কে দাড়িয়ে থাকা তেলের লরির পিছনে সিরাজগঞ্জগামি কাজি অপরুপা নামের একটি কোচ ধাক্কা দেয়। এতে দুই গাড়ির চাপায় পড়ে সুজন আলী ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে হাইওয়ে থানার ইনচার্জ আজিজুল হক বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।