ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শেরপুরে আওয়ামীলীগ ও কৃষকলীগ নেতা আটক

চমক নিউজ বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে আওয়ামীলীগ ও কৃষকলীগ নেতা আটক

শেরপুর(বগুড়া)প্রতিনিধি ।। বগুড়ার শেরপুরে ডেভিল হান্ট অভিযানে ৯ ফেব্রুয়ারী রাত ১ টার দিকে গুয়াগাছি এলাকা থেকে উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান (৫৭) ও খামারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম (৩৩) কে আটক করেছে পুলিশ।

জানা যায়, গত নভেম্বর মাসের ১৫ তারিখে শেরপুর থানায় দায়ের করা জিআর মামলার (৩১৮/২০২৪) তদন্তেপ্রাপ্ত আসামী সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের মৃত গোলম রহমান খানের ছেলে উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান কে তার নিজ বাড়ি থেকে ও খামারকান্দি ইনিয়নের খামারকান্দি দহপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামানিকের ছেলে ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম কে গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি বাজার থেকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আটককৃত মাসুদ রানা ও আমিনুল ইসলাম কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/এষ্