ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ২৩, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) ।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল হুদা (৫৮) কে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার ভরনিয়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশের একটি চৌকসদল তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত- নুরুল হুদা ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি জিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।

রাণীশংকৈল থানার ওসি মুহা. আরশেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নুরুল হুদাকে গ্রেফতার করে। আসামীকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

স/এষ্