ঢাকাবৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী পিঠাপুলির মেলা

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ২৩, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী পিঠাপুলির মেলা

শাহজাহান শোভন  ।। টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে লোকজ বাংলার ঐতিহ্যবাহী এ পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়।

পিঠা মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।

শিক্ষার্থী ও এলাকাবাসী বিপুল উৎসাহ উদ্দীপনা এ পিঠা উৎসব উপভোগ করেন এবং হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।

দিনব্যাপী এ পিঠাপুলির মেলায় ১৩০ রকমের বাহারি পিঠাপুলি বিক্রয় ও প্রদর্শিত হয়েছে। বিকেলে বিজয়ী পিঠা তৈরী শিল্পীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

স/এষ্