ঢাকাসোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় এমপ্লয়ীজ লীগ সম্মেলন অনুষ্ঠিত

চমক নিউজ বার্তা কক্ষ
ডিসেম্বর ২৩, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় এমপ্লয়ীজ লীগ সম্মেলন অনুষ্ঠিত

লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় শাখার আয়োজনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ এর বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৩ ডিসেম্বর সকাল ১০ টা নাগাদ লালমনিরহাট ঐতিহাসিক রেলওয়ে এমটি হোসেন ইন্সটিটিউট হলরুমে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো:আক্তারুজ্জামান নতুন কমিটির সদস্যবৃন্দদের অভিনন্দন জানিয়ে বলেছেন, যারা দায়িত্ব পেলেন তারা যেন শ্রমিকদের কল্যাণে সঠিক ভাবে কাজ করেন। এসময় তিনি একটি কমিটির লিস্ট প্রকাশ করেন। পরে তা কন্ঠ ভোটের মাধ্যমে উপস্থিত সদস্যরা সমর্থন জানান।

সম্মেলনে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল।
সম্মেলনে লালমনিরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট আব্দুল বাতেন ও মাওলানা হাবিবুর রহমান,
লালমনিরহাট ২ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার আব্দুল মতিন, লালমনিরহাট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হাফেজ শাহ আলম, উপদেষ্টা মাওলানা জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান বক্তব্য দেন।

পরে মোঃ রেনায়েল আলমকে সভাপতি ও মোঃ শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বি-১৭০৩) এর লালমনিরহাট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

শেষে সভাপতির বক্তব্যে রেনায়েল আলম বলেন, আমরা যারা দায়িত্ব প্রাপ্ত হলাম, আমাদের কাধে যে দায়িত্ব দেয়া হলো, আমরা তা সঠিকভাবে পালনের চেষ্টা করবো এবং সংগঠনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো। সম্মেলনে সংগঠনের নেতা-কর্মী ও রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স/এস্