ঢাকাসোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে শার্শায় মহান বিজয় দিবস পালিত

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ১৬, ২০২৪ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে শার্শায় মহান বিজয় দিবস পালিত

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।