ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোল পরিবহন ধর্মঘট নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় যমুনা টিভির সাংবাদিক কামালের বিরুদ্ধে মানববন্ধন

চমক নিউজ, বেনাপোল অফিস
ডিসেম্বর ৬, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল পরিবহন ধর্মঘট নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় যমুনা টিভির সাংবাদিক কামালের বিরুদ্ধে মানববন্ধন

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল পরিবহন ধর্মঘট নিয়ে ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করায় যমুনা টিভির বেনাপোল প্রতিনিধি কামাল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল পরিবহন ব্যবসায়ী সমিতি, সাধারণ ব্যবসায়ি ও স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার বেলা ১১টার সময় বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গত ২৪ নভেম্বর বেনাপোল পরিবহন ধর্মঘট নিয়ে যমুনা টিভির সাংবাদিক কামাল হোসেন টিভিতে লাইভ সহ স্থানীয় গণমাধ্যমে ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলে ফুঁসে ওঠে পরিবহন ব্যবসায়ি সহ সাধারণ ব্যবসায়িরা।

তারই অংশ হিসেবে শুক্রবার সকালে সাংবাদিক কামালের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে পরিবহন ব্যবসায়ি ও সাধারণ ব্যবসায়িরা।

একইদিন সকালে বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে আসলে পরিবহন ব্যবসায়ি সমিতি, সাধারণ ব্যবসায়ি ও এলাকাবাসী কথিত সাংবাদিক কামাল হোসেনের বিরুদ্ধে শাস্তির দাবি তুলে ধরেন।

এসময় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সাংবাদিক কামাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল চালু রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন এবং ভারত বাংলাদেশ যাতায়াত নিয়ে কেউ যেন বিভ্রান্েিত না পড়ে সে বিষয়ে সাংবাদিকদের সামনে পরামর্শ প্রদান করেন।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বেনাপোল পরিবহন সমিতির সভাপতি ইদ্রিস আলি ইদু, বেনাপোল পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ পরিবহন সমিতি ও ব্যবসায়ি সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।