ঢাকাশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বেনাপোলে চুরি হওয়া কাভার্ড ভ্যান মোংলা বন্দর থেকে উদ্ধার

চমক নিউজ, বেনাপোল অফিস
নভেম্বর ২২, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে চুরি হওয়া কাভার্ড ভ্যান মোংলা বন্দর থেকে উদ্ধার

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল কাস্টমস হাউজ এলাকা হতে চুরি হওয়া কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো ড ১৪-৬০৭৬) মোংলা বন্দর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে বাগেরহাট জেলার মোংলা বন্দর এলাকা হতে কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর বেনাপোল কাস্টমস হাউজের সামনের পাকা রাস্তার উপর হতে কাভার্ড ভ্যানটি চুরি হয়ে যায়। পরে গাড়ী’র চালক সেই মোতাবেক গাড়ী’র মালিক মোঃ সোহেল হোসেন হৃদয় থানায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগের সূত্রধরে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া জরুরী ভিত্তিতে পুলিশের একটি তল্লাশী আভিযানিক দল প্রস্তুত পূর্বক গাড়ী’র খোঁজে অপারেশনে নামে। পুলিশের নিজস্ব গোয়েন্দা তৎপরতা ও মোবাইল সার্ভাইভারের মাধ্যমে বাগেরহাট জেলার মোংলা বন্দর হতে কাভার্ড ভ্যানটি পুলিশ উদ্ধার করে।

পরে গাড়ীর মালিক মো. সোহেল হোসেন হৃদয় ও তার পরিবারের কাছে উদ্ধার করা কাভার্ড ভ্যানটি হস্তান্তর করা হয়।