ছাত্র আন্দোলনে শহীদ বীর আব্দুল্লাহ’র কবর জিয়ারত করলেন উপদেষ্টা এ, এফ, হাসান আরিফ
মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী, শহীদ বীর মোঃ আব্দুল্লাহ’র বাসায় যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় এবং ভূমি মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা এ, এফ, হাসান আরিফ।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১২ টার সময় মাননীয় উপদেষ্টা আব্দুল্লাহ’র বাসায় পৌছান। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন ও সমবেদনা জানান।
পরে মাননীয় উপদেষ্টা এ, এফ, হাসান আরিফ শহীদ বীর মোঃ আব্দুল্লাহ’র পারিবারিক কবরস্থান পরিদর্শন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
মাননীয় উপদেষ্টা সাংবাদিকদেরকে জানান, শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয় বিগত ১৬ বছরে বিগত সরকারের আমলে যতগুলো হত্যাকান্ড সংঘটিত হয়েছে সব গুলোর বিচার হবে। এটা একটি চলমান প্রক্রিয়া। গত আট তারিখ থেকে প্রতিটি হত্যাকান্ডের বিচার কার্যক্রম চলছে।
এসময় যশোর জেলা প্রশাসক সহ জেলা উপজেলার আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

