ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৯৮ দিন পর গভীর রাতে লালমনিরহাটে শহীদ মিরাজের মরদেহ উত্তোলন

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১৭, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

৯৮ দিন পর গভীর রাতে লালমনিরহাটে শহীদ মিরাজের মরদেহ উত্তোলন

লালমনিরহাট প্রতিনিধি।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ৯৮ দিন পর কবর থেকে শহীদ মিরাজ খানের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

জানা গেছে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচার নিজ বাসভবনের পারিবারিক কবর স্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়েছে।

শহীদ মিরাজ মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে তিনি কলেজে ভর্তি হয়ে ঢাকায় মোবাইলের দোকানে কাজ করতে গিয়েছিলো। শহীদ মিরাজ ওই উপজেলার মহিষখোচা ইউনিয়নের খানপাড়া এলাকার আব্দুস সালামের পুত্র।

আর্থিক অস্বচ্ছলতার জন্য পড়াশুনা তেমন করতে না পেরে কলেজে ভর্তি হয়ে ঢাকায় গিয়ে মোবাইলে কাজ করতো মিরাজ। ছাত্রত্বের টানে ঢাকার যাত্রাবাড়িতে কোটাবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন তিনি। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মিছিলে দুর্বৃত্তদের গুলিতে আহত হয় মিরাজ।

পরিবার ও আত্মীয় স্বজনরা ঢাকায় মেডিকেলে ও ক্লিনিকে অপারেশন করানোর জোড় চেষ্টা করেও চিকিৎসকের দেখা না পাওয়ায় রংপুর মেডিকেলে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ যে শহীদ মিরাজের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ২ য় দফায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও লালমনিরহাট জেলা এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ছুটে আসেন এবং ২ দফায় ২ লাখ টাকা নগদ অনুদান প্রদান করেছে।

স/শাহিন