ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তুরাগে ছেলের হাতে মা খুন

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১০, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

তুরাগে ছেলের হাতে মা খুন

এস,এম,মনির হোসেন জীবন ।। বিশেষ সংবাদদাতা: রাজধানীর তুরাগের বাউনিয়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম (৩৯) খুন হয়েছেন। ঘটনার পর নিহতের পুত্র জিহাদ কৌশলে পালিয়ে গেছে। 

আজ রোববার ভোর সাড়ে ৫ টার দিকে বাউনিয়া এলাকায় এই খুনের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৬ টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত দিনুর স্বামী নুরুল আমিন সাংবাদিকদের জানান, ময়মনসিংহ জেলার গৌড়িপুর থানার নালবাংগা গ্রামে

তাদের বাড়ি। বর্তমানে তুরাগের বাউনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্বামী দিনমজুরের কাজ করে এবং তার স্ত্রী গৃহিণী ।

তিনি আরও জানান, তাদের ছেলে জিহাদ (২৫) করাতো না। বেকার ছিল। টাকার জন্য মাঝেমধ্যে

তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো। ভোরে স্ত্রী দিনুর চিৎকারে তার ঘুম ভাঙে। দেখতে পান জিহাদ তার মাকে ছুরিকাঘাত করেছে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনার পরে জিহাদ পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. ফারুক জানান, উত্তরা তুরাগ এলাকা থেকে ওই নারীকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, ওই নারীর পুত্র তাকে ছুরিকাঘাত করেছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এবিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

স/র