ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জের বজ্রযোগিনী চেয়ারম্যান খুনের মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাব-১০

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১০, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের বজ্রযোগিনী চেয়ারম্যান খুনের মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাব-১০

স্টাফ রিপোর্টার।। মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়ন চেয়ারম্যান রাজধানীর বংশাল এলাকায় আন্দোলনে এক ছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলা হয়। এ মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম সিরাজুল ইসলাম ওরফে সিরাজ চেয়ারম্যান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা।

শুক্রবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। তিনি জানান, গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বংশালের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করছিল। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রাম-দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

তাপস কর্মকার আরো জানান, পরদিন তারই অংশ হিসেবে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক নিরীহ ছাত্রকে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর বংশাল থানায় একটি মামলা হয়। সেই মামলায় সিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজ ঢাকার বাদামতলী ও বংশাল এলাকায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের অর্থের জোগানদাতা। এ ছাড়া নিরীহ ছাত্রকে হত্যার অন্যতম আসামি। মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন সিরাজ।

এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছেন সিরাজ। এ ছাড়া রাজধানীর বংশাল এবং সাতক্ষীরা সদর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

স/শাহিন