ঢাকাশুক্রবার , ১ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় জাতীয় যুব দিবস পালিত

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় জাতীয় যুব দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া ।।  দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘারপাড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ ও যুবদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি কর্মকর্তা অজয় কুমার পাল, ওসি (তদন্ত) মকবুল হোসেন, একাডেমিক সুপার ভাইজার ওয়াহিদুজ্জামান বিশ্বাস, সফল যুব উদ্যোক্তা আজাদ আলী, সাব্বির হোসেন প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করেন। এরপর আলোচনা সভা শেষে সফল যুব উদ্যোক্তাদের ক্রেস্ট বিতরণ মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের শপথ বাক্য পাঠ করানো হয়।

স/শাহিন