ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাংবাদিক শুভ অংকুর ভট্টাচার্যকে টেলিফোনে হত্যার হুমকি

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

সাংবাদিক শুভ অংকুর ভট্টাচার্যকে টেলিফোনে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক ।। সাংবাদিক শুভ অংকুর ভট্টাচার্যকে টেলিফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইলে ফোন করে তাকে হুমকি দেয়।

শুভ অভিযোগ করেন, রাতে প্রাইভেট নম্বর থেকে ফোন করে ওই হুমকিদাতা। শুরুতে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে সাংবাদিকতা থেকে সরে যেতে বলা হয়।

একই সাথে দেশত্যাগ না করলে তাকে ও তার পরিবারকে মেরে ফেলারও হুমকি দেয় ওই অজ্ঞাতনামা ব্যক্তি।

এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের এই সাংবাদিক।

গেল প্রায় দুই দশক ধরে সুনামের সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করছেন সাংবাদিক শুভ ।