ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুর পোস্ট অফিসে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৩১, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর পোস্ট অফিসে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ 

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পোস্ট অফিসে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
দায়সারাভাবে চলছে কাজ। কি কি সংস্কার কাজ করা হবে তা জানেন না পোস্ট মাস্টার, তাঁর কাছে নেই কাজের সিডিউল। শ্রমিকরা নিজেদের ইচ্ছে মতো করছেন কাজ। পরে ঠিকাদার জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে হোয়াটসঅ্যাপে সিডিউল পাঠান তিনি।
জানা যায়, মেসার্স তমা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গত ১৭ অক্টোবর এ কাজের কার্যাদেশ পেয়েছে। বরাদ্দ দেয়া হয়েছে ৪ লাখ ২৮ হাজার ২৬৬ টাকা। আগামী ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ময়মনসিংহ গণপূর্ত বিভাগ এ কাজের তদারকি করছে। কার্যাদেশের মধ্যে রয়েছে, ১২ মিলি পলেস্তার, জানালার গ্লাস লাগানো ও দরজা-জানালা মেরামত, টয়লেট সংস্কার, ফ্লোর ও ভিতরে ও বাইরে ওয়েদার কোড রং করা।
সরজমিনে দেখা যায়, রাজমিস্ত্রীরা দেয়ালে পুরনো রংয়ের উপর পলেস্তার করছেন। সিডিউলে উল্লিখিত নিয়মে দেয়া হচ্ছে না বালু ও সিমেন্ট। তাদের কাছেও নেই কাজের কোন সিডিউল। এসময় গণপূর্ত বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
হেড রাজমিস্ত্রী ইয়াছিন জানান- তাঁকে কোন সিডিউল দেয়া হয়নি, যেসব জায়গায় সমস্যা আছে, তা দেখে দেখে তিনি কাজ করছেন।
তমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন-  সিডিউলে উল্লিখিত নিয়মেই কাজ হচ্ছে।
গৌরীপুর উপজেলা পোস্ট মাস্টার বাবুল চন্দ্র সরকার জানান- ঢাকা ও ময়মনসিংহ থেকে স্যারেরা এসে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের অনুমতি দিয়ে গেছেন। আমার কাছে কাজের কোন সিডিউল দেয়া হয়নি, যে কারণে শ্রমিকরা কি কাজ করছে বা না করছে, তা তাঁর দেখার সুযোগ নেই।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ ডাক বিভাগের সুপারিন্টেন্ডেন্ট রিপন চন্দ্র রায় বিভাগীয় প্রধানের সাথে কথা বলতে বলেন।
ময়মনসিংহ ডাক বিভাগের বিভাগীয় প্রধান ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোঃ সাহেদুজ্জামান সরকার বলেন- কাজে কোন অনিয়ম হয়ে থাকলে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।