ঢাকাবৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ৩১, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

এম.এম.রহমান ।। মুন্সীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ এর যৌথ আয়োজনে খাল পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়েছে।

‘ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে গতকাল বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ সংলগ্ন কাটাখালি খালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়।

উক্ত পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে প্রশিক্ষনার্থী, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী, আত্নকর্মী, উদ্যোক্তা, ছাত্রজনতা, স্থানীয় প্রশাসন ও অভিবাসী , যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাগন অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক শেখ মো. নাসিরউদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহ জেলা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে অন্যান্য কর্মকর্তাগন সেখানে উপস্থিত ছিলেন।

স/এষ্