ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপু‌রে নিরাপদ খাদ্য বিষয়ক জনস‌চেতনতামূলক কর্মশালা

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ২৯, ২০২৪ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপু‌রে নিরাপদ খাদ্য বিষয়ক জনস‌চেতনতামূলক কর্মশালা

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব- ময়মন‌সিং‌হের গৌরীপু‌রে ‘জেলা পর্যা‌য়ে নিরাপদ খাদ‌্য বিষয়ক জনস‌চেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অ‌ক্টোবর) উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে ‘ব‌াংলা‌দেশ নিরাপদ খাদ‌্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃ‌দ্ধিকরণ প্রকল্পের’ উদ্যোগে বাংলা‌দেশ নিরাপদ খাদ‌্য কর্তৃপক্ষ এ কর্মশালার আয়োজন করে।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প প‌রিচালক (যুগ্ন স‌চিব) মো: দিদারুল ইসলাম।

কর্মশালার মূল প্রবন্ধ উপন্থাপনা ক‌রেন সি‌নিয়র কনসাল‌টেন্ট মো: আইয়ুম হো‌সাইন। কর্মশালায় উপস্থিত খাদ্য ব্যবসায়ীদের তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন ও বিধি-বিধান সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। তিনি বলেন, খাদ্য প্রস্তুতকালে পোড়া তেলের ব্যবহার পরিহার করে স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুতের উপর জোর দিতে হবে।

এসময় তি‌নি খাদ্য ব্যবসায়ীদের সঙ্গে নিরাপদ খাদ্য সম্পর্কিত বিষয়ে মুক্ত আলোচনা পরিচালনা এবং ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন ‌‌জেলা নিরাপদ খাদ‌্য অ‌ফিসার মির্জা শাহরান হোসাইন, উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহ‌ম্মেদ না‌ছের।

কর্মসূচিতে উপস্থিত খাদ্য ব্যবসায়ীদের সচেতনতামূলক লিফলেট, নিরাপদ খাদ্যবিষয়ক পারিবারিক খাদ্য নির্দেশিকা ও ব‌্যাগ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক খাদ্য ব্যবসায়ী, স্থানীয় সংবাদকর্মী, শিক্ষক ও গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/বি