ঢাকাসোমবার , ২৮ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে পৌর শ্মশান কালি মন্দিরের কমিটি ঘোষণা

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ২৮, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে পৌর শ্মশান কালি মন্দিরের কমিটি ঘোষণা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুর পৌর শ্মশান কালি মন্দির কমিটির ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার (২৫ অক্টোবর) রাতে পৌর শ্মশান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর। সম্মেলনে শ্মশান কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সহসভাপতি পদে সুশান্ত চন্দ্র রায়, সাধারণ সম্পাদক পদে পিন্টু পাল ও কোষাধ্যক্ষ পদে মানিক ঘোষকে নির্বাচিত করা হয়। সেই সাথে পদাধিকার অনুযায়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা সভাপতি নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত কুমার দাস, রাজ রাজেশ্বরী মহাদেবী কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীরণ চন্দ্র দেবনাথ, কালিখলা বাজার রক্ষাকালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, বিশ্বজিত ঘোষ বিপ্লব,নয়ন সরকার, শ্রীকান্ত সাহা, দিপু চন্দ্র বর্মন, গণেষ ঘোষ, সেন্টু সরকার, অর্জুন মোদক, জীবন ঘোষ প্রমুখ।

স/বি