নাগেশ্বরীতে রায়গঞ্জ কলেজে নবাগত সভাপতিকে সংবর্ধনা অনুষ্ঠান
কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রামের নাগেশ্বরীতে রায়গঞ্জ ডিগ্রি কলেজের নবাগত সভাপতিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়েছে। বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানাকে রায়গঞ্জ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচন করায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখেরুজ্জামান ভুট্টুর সভাপতিত্বে প্রথমে তাঁকে ফুল ছিটিয়ে লাল গালিচা সংবর্ধনা দেন শিক্ষার্থীরা। পরে নবাগত সভাপতির হাতে ফুলেল শুভেচ্ছা জানান কলেজর অধ্যক্ষ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজর সংবর্ধিত সভাপতি সাইফুর রহমান রানা, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি নুরন্নবী দুলাল, সাংগঠনিক সম্পাদক তানজিমুল ইসলাম কিরণ, ভরুঙ্গামারী উপজেলা বিএনপির সভাপতি কাজী গোলাম মোস্তফা, রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম দীপ মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হাকিম, রায়গঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম মন্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান লেবু প্রমুখ।
স/এষ্

