ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভারতের পেট্রাপোলে মৈত্রী দ্বার উদ্বোধন  বাড়বে সীমান্ত বাণিজ্য

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৭, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পেট্রাপোলে মৈত্রী দ্বার উদ্বোধন  বাড়বে সীমান্ত বাণিজ্য

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি।। বদলাতে চলেছে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারত-বাংলাদেশ সীমান্তের বেনাপোল চেকপোস্টের বিপরীতে পেট্রাপোল (হরিদাসপুর) ।

চালু হতে চলেছে ‘আন্তর্জাতিক মৈত্রী দুয়ার’ এবং আধুনিক যাত্রী টার্মিনাল। রবিবার ২৭অক্টোবর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই টার্মিনালের উদ্বোধন করবেন। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক লাভ হবে বলেই মনে করছে সীমান্ত বাণিজ্য মহল।

পেট্রাপোলের ভারত-বাংলাদেশ সীমান্তে চালু হচ্ছে নতুন যাত্রী প্রতীক্ষালয়। সঙ্গে নতুন একটি প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে মৈত্রী গেট। নতুন দুই প্রকল্পের উদ্বোধন করতে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তার আগমন ঘিরে বনগাঁর সীমান্ত এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।পেট্রাপোল সীমান্ত রাজ্যের বৃহত্তম স্থলবন্দর হিসেবে স্বীকৃত। পেট্রাপোলকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় প্রবেশপথও বলা হয়ে থাকে।

প্রতিদিন কয়েক হাজার পণ্যবাহী ট্রাক দুদেশের মধ্যে এ স্থলবন্দরের ওপর দিয়ে যাতায়াত করে। সঙ্গে রয়েছে যাত্রী পারাপারও। দেশের গুরুত্বপূর্ণ এ স্থলবন্দরে নির্মাণ করা হয়েছে আধুনিক মানের নতুন একটি যাত্রী প্রতীক্ষালয় (বিশ্রামাগার)।

দুদেশের মধ্যে পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য আগে একটি প্রবেশদ্বার ছিল। তৈরি করা হয়েছে আরও নতুন একটি প্রবেশদ্বার। নতুন দুই প্রকল্পের উদ্বোধন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স/শাহিন