লালমনিরহাটে ৮ ভারতীয় গরুসহ ৬ জন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি
লালমনিরহাট প্রতিনিধি ।। রোববার বিকাল সাড়ে ৪ টায় লালমনিরহাট ১৫ বিজিবি লোহাকুচি বিওপির টহলদল সীমান্ত ৯২১ নং পিলারের বাংলাদেশের অভ্যন্তরে মহিষতুলী এলাকায় ৮টি ভারতীয় গরু সহ ৬ জনকে আটক করেন।
আটককৃত হলোঃ- লালমিনরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বকসীপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে মকবুল মিয়া (৫৫), একই এলাকার মহিষতলী গ্রামের ফাগুনা বর্মনের ছেলে মনবর বর্মন।
(৫০), দুর্গাপুর দীঘলটারী গ্রামের শফিকুল ইসলাম সুজন মিয়া (৩৫), কুমড়ীরহাট চন্দ্রপাট ময়নাচর গ্রামেন চন্দ্র দেব বিপুল চন্দ্র (৩৮), কালীগঞ্জ উপজেলার লোহাকুচি দুলালী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মনির হোসেন (২২) ও একই এলাকার জুনু শেখ হযরত আলী (৬৫)।
সীমান্তে ৮ ভারতীয় গরুর মূল্য প্রায় ৪ লক্ষ ৬৫ হাজার টাকা। আটককৃতদের কালিগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবির লোহাকুচি বিওপির কমান্ডার জেসিও মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স/শাহিন

