ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ২৭, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি- জাতীয়তাবাদ যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী যৌথ ভাবে পালন করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর যুবদল।
এ উপলক্ষে ২৭ অক্টোবর রবিবার স্থানীয় হারুন পার্কে দিন ব্যাপি বিনা মূল্যে স্বাস্থ্য সেবা ও স্বেচ্ছায় রক্ত দান করা হয়েছে।
উক্ত কর্মসূচী উদ্ভোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যানের আহাম্মদ তায়েবুর রহমান হিরন।
পরে বিকালে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা যুবদেল সভাপতি তাজুল ইসলাম খোকনের সভাপতিত্ব জেলা যুবদলের সদস্য সাবেক কাউন্সিল জিয়ার সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, আহাম্মদ তায়েবুর রহমান হিরন।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আঃ আজিজ মন্ডল, জেলা যুবদলের সহসভাপতি হুমায়ুন কবির, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক সালাউদ্দিন বকুল, পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশ,জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ প্রমুখ।