ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মীকে ছুরিকাঘাত

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৪, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মীকে ছুরিকাঘাত

মুন্সীগঞ্জ প্রতিনিধি ।। মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালির পাথর এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের জেলা সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী অমিত হাসান (১৯)। সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করেন।

এসময় তাকে বাঁচাতে গিয়ে আরও ৩ শিক্ষার্থী আহত হয়। গত বুধবার রাত ১১ টার দিকে মালির পাথর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, মালির পাথর গ্রামের সোলেমান মিয়ার ছেলে রাকিব (৩৩) তার ছোট ভাই আবেগ হোসেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন।

বিভিন্ন লোকজনদেরকে মারধর ও হুমকি প্রদান করে এলাকায় ত্রাশ সৃষ্টি করে আসছে। ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী অমিত হাসান সামাজিক নানা কর্মকান্ডের সাথে জড়িত। নিরীহ এই ছেলেটিকে কোন কারণ ছাড়াই মারধর ও ছুরিকাঘাত করে স্থানীয় সন্ত্রাসী রাকিব।

প্রত্যাক্ষদর্শীরা জানান, যখন অমিত হাসানকে মারধর করা হয় তখন অমিত হাসান হামলাকারী রাকিবকে বলেছিলো আপনারা আমাকে কেন মারছেন।

আপনারা আমার এলাকার ভাই । আমি কি এমন অপরাধ করেছি যে, আমাকে মারধর করছেন। আমাকে আর মাইরেন না। কিন্তু হামলাকারী রাকিব ও তার সহযোগিরা অমিত হাসানের কোনো কথা শোনিনি। তারা অমিতের পেটের ভিতরে ছুড়ি ঢুকিয়ে দেন।

ওই সময় স্থানীয় লোকজন এবং তার সাথে থাকা ৩ জন ছাত্ররা তাকে বাঁচাতে আসলে তাদেরকেও মারধর করেন রাকিব ও তার সহযোগিতা। পরে অমিত হাসানকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক আহত অনিকের অবস্থার বেগতিক দেখে তাকে ঢাকায় রেফার করেন।

আহত অন্যান্যদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ফারদিন হাসান আবির (২৪), বুলবুল আহমেদ রাজ (২৪) ও দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহিম মুনতাসির নোমান (২৪)।অমিত মালির পাথর গ্রামের ইব্রাহিম ভূঁইয়ার ছেলে। এ বছর মুন্সীগঞ্জ কলেজ থেকে এ্ইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে সে।

ছুরিকাহত অমিতের খালাতো ভাই মেহেদী হাসান শান্ত বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মুন্সীগঞ্জে যেসব কর্মসূচি হয়েছে তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে অমিত। পাশাপাশি স্বেচ্ছাসেবী যুব সংগঠন বিডি ক্লিন সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছে।

ঘটনার রাতে মালির পাথর প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকটি কুকুরকে খাবার দেওয়ার জন্য যায় অমিত। সেখানে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রে তাকে ছুরিকাঘাত করে। এসময় তার আর্তচিৎকারে কয়েকজন ও শিক্ষার্থী ছুটে গেলে হামলায় তারাও আহত হয়। এ ঘটনায় আহত অমিত হাসানের পিতা ইব্রাহিম ভূইয়া সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয়দের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর ওই এলাকায় রাকিব ও তার সহযোগিরা নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড শুরু করেছেন। একজন নিরপরাধ ছেলেকে ব্যাপক মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। ছাত্র আন্দোলনে সক্রিয় কর্মী অমিত হাসান এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিক্রিৎসাধীন রয়েছেন। দ্রুত সময়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি খলিলুর রহমান জানান, রাতে খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স/এষ্