ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

দানার প্রভাবে দেশের যে পাঁচ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৪, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দানার প্রভাবে দেশের যে পাঁচ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

শাহীন মিয়া ।। রাজধানী ঢাকাসহ পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া ভারী বর্ষণের সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২৪ অক্টোবর বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছে। এসব এলাকায় স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন উপকূলের মানুষ। তবে এমন অবস্থায় প্রবল ঘূর্ণিঝড় দানা নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সমতলে প্রবেশ করার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

স/এস্